ঢাকা

১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড : ডিএমপি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড : ডিএমপি

গত ১০ মাসে রাজধানী ঢাকায় মোট ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার তালেবুর রহমান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ পরিসংখ্যান তুলে ধরেন।

ডিসি তালেবুর রহমান বলেন, গত ১০ মাসে সংঘটিত ১৯৮টি হত্যার মধ্যে কেবল অক্টোবর মাসেই ঘটেছে ১৮টি হত্যাকাণ্ড। পূর্বশত্রুতা, রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে এসব ঘটনা ঘটেছে। বেশিরভাগ মামলায় দ্রুতই দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, মামলার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় জনি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দোষীদের গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। পাশাপাশি রাজধানীতে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোয় তাড়াশ ডিগ্রি কলেজে তালা

বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোয় তাড়াশ ডিগ্রি কলেজে তালা

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা–ছেলেকে দাফন

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা–ছেলেকে দাফন

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ

ফরিদপুর টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি, হেলপার নিখোঁজ

ফরিদপুর টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি, হেলপার নিখোঁজ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন