ঢাকা

গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় হঠাৎ এ অবরোধ সৃষ্টি হলে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে।

২০ মিনিটের অবরোধ, যানজটে ভোগান্তি

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মহাসড়কের পাশে থাকা গাছের গুঁড়ি সড়কের মাঝে ফেলে প্রায় ২০ মিনিটের মতো বিক্ষোভ চালায় ছাত্রলীগের ওই দলটি। এতে বহু যানবাহন আটকা পড়ে দীর্ঘ লাইন সৃষ্টি হয়।

পুলিশ এলে পালিয়ে যায় বিক্ষোভকারীরা

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত সরে যায়। পরে পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, “কয়েকজন ব্যক্তি রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ উপস্থিত হওয়ার পরই তারা পালিয়ে যায়। অবরোধ সফল হয়নি।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

দেশে ৭  জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

দেশে ৭  জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

মসজিদের ৪২ বিঘা জমি দখলে, ভূমিদস্যুর কবলে ঐতিহ্যবাহী সম্পত্তি

মসজিদের ৪২ বিঘা জমি দখলে, ভূমিদস্যুর কবলে ঐতিহ্যবাহী সম্পত্তি

যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হলো ১৫ বাংলাদেশিকে

যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হলো ১৫ বাংলাদেশিকে

নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন