বরিশাল

নারী ও এক পুরুষকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

নারী ও এক পুরুষকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের মিঠারকুল গ্রামে এক নারী (৩৫) এবং পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ধারণ এবং পরে চাঁদা দাবির অভিযোগ উঠেছে হেলাল সিকদার নেতৃত্বাধীন পাঁচজনের একটি চক্রের বিরুদ্ধে। স্থানীয়ভাবে তারা প্রভাবশালী হিসেবে পরিচিত।

নির্যাতনের শিকার ওই নারী ও পুরুষ বারবার অনুনয় করলেও নির্যাতনকারীরা থামেনি। সম্প্রতি নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, দুজনকে বিবস্ত্র করে বুকের ওপর পা তুলে চেপে ধরে নির্মমভাবে মারধর করা হচ্ছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারীর ভাশুরের ছেলে টুটুল সিকদার (৩২) নাজিরপুর থানায় হেলাল সিকদারসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন—হেলাল সিকদার (৩৫), মিলন সিকদার (৩৮), দেলোয়ার ওরফে দেলাল সিকদার (৩০), নান্নু সিকদার (৩৪) এবং মামুন সিকদার (২৭)। তারা সবাই মৃত সাহেব আলী সিকদার ও মৃত মকবুল সিকদারের ছেলে এবং একই গ্রামের বাসিন্দা।

অভিযোগে বলা হয়, ভুক্তভোগী নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে তাদের পরিচিত ফোরকান মোল্লা এসে দেখা করলে অভিযুক্তরা পূর্বশত্রুতার জেরে ঘরে ঢুকে পরকীয়ার অপবাদ দিয়ে দুজনকে বিবস্ত্র ও মারধর করে। এসময় তারা ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না থাকায় ঘর থেকে দুই লাখ টাকার স্বর্ণালংকার এবং ২০ হাজার টাকা নিয়ে যায়। বাকি টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়।

পরে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীরা মারাত্মক সামাজিক লাঞ্ছনার শিকার হয়ে বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান।
মোবাইলে এক সাক্ষাৎকারে ভুক্তভোগী নারী বলেন, “তারা পরিকল্পিতভাবে আমার মান সম্মান নষ্ট করেছে। আমি এখন বাড়িছাড়া।”

অভিযুক্ত হেলাল সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়।

নাজিরপুর থানার ওসি মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশাল থেকে আরো

পাঁচ বছরেও শেষ হয়নি সাড়ে ৬ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ

পাঁচ বছরেও শেষ হয়নি সাড়ে ৬ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ

১৪ বছরেও হয়নি সুইমিংপুল, প্রতিযোগিতা মেরিন একাডেমির পুলে

১৪ বছরেও হয়নি সুইমিংপুল, প্রতিযোগিতা মেরিন একাডেমির পুলে

এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!

এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!

দোকানে ঢুকে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা

দোকানে ঢুকে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন